Tag: জাতীয়

  • চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার

    চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

    নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

    এছাড়াও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকে চাঁদাবাজি, মাদক সেবন ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান সহ নানা অভিযোগের প্রমাণ সাপেক্ষে জেলা বিএনপি’র সিন্ধান্তে বহিষ্কার করা করা হয়েছে।

    আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা বিএনপি’র
    সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে রফিজ উদ্দিনের বিরুদ্ধেচাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অপকর্মের সুনির্দিষ্ট প্রমানের কথা উল্লেখ করে তাকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে।

    এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি আমি আজ অবগত হয়েছি।

  • জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণ, ২টি যৌন হেনস্থা, ৬টি কন্যাবিবাহ ও দাম্পত্য সহিংসতা এবং ৩১টি পারিবারিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে শিশু হত্যার ২৫টিসহ শিশুদের ওপর সহিংসতার মোট ৩৫টি ঘটনা ঘটেছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা, সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতার সংখ্যা সবচেয়ে বেশি-৩১টি। যা পরিবার ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দিকটি স্পষ্ট করে।

    ধর্ষণের ৩৫টি ঘটনা এবং যৌন হেনস্থার ২টি ঘটনা নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। পাশাপাশি যৌতুকসংক্রান্ত সহিংসতার ৬টি এবং গৃহকর্মী নারীর ওপর সহিংসতার ১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানুয়ারি মাসে কোনো অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি-যা কিছুটা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

    শিশুদের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৩৫টি ঘটনা এবং শিশু হত্যার ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, এটি সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর নিরাপত্তা সংকটকে সামনে নিয়ে এসেছে।

    প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নারী ও শিশু সুরক্ষায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

  • জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

    জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

    জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের অংশগ্রহণ

    স্টাফ রিপোর্টার:
    রাজধানীতে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

    এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায় জামায়াতে ইসলামী। সেদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।