Tag: আন্তর্জাতিক

  • চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার

    চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

    নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

    এছাড়াও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকে চাঁদাবাজি, মাদক সেবন ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান সহ নানা অভিযোগের প্রমাণ সাপেক্ষে জেলা বিএনপি’র সিন্ধান্তে বহিষ্কার করা করা হয়েছে।

    আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা বিএনপি’র
    সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে রফিজ উদ্দিনের বিরুদ্ধেচাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অপকর্মের সুনির্দিষ্ট প্রমানের কথা উল্লেখ করে তাকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে।

    এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি আমি আজ অবগত হয়েছি।

  • জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

    দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণ, ২টি যৌন হেনস্থা, ৬টি কন্যাবিবাহ ও দাম্পত্য সহিংসতা এবং ৩১টি পারিবারিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে শিশু হত্যার ২৫টিসহ শিশুদের ওপর সহিংসতার মোট ৩৫টি ঘটনা ঘটেছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা, সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতার সংখ্যা সবচেয়ে বেশি-৩১টি। যা পরিবার ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দিকটি স্পষ্ট করে।

    ধর্ষণের ৩৫টি ঘটনা এবং যৌন হেনস্থার ২টি ঘটনা নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। পাশাপাশি যৌতুকসংক্রান্ত সহিংসতার ৬টি এবং গৃহকর্মী নারীর ওপর সহিংসতার ১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানুয়ারি মাসে কোনো অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি-যা কিছুটা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

    শিশুদের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৩৫টি ঘটনা এবং শিশু হত্যার ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, এটি সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর নিরাপত্তা সংকটকে সামনে নিয়ে এসেছে।

    প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নারী ও শিশু সুরক্ষায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

  • আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’-সিলেটে জামায়াত আমির

    আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’-সিলেটে জামায়াত আমির

    আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’-সিলেটে জামায়াত আমির

    সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন স্থানে গেলে মানুষ তাঁকে বলেন-দল হারেনি, বরং হারিয়ে দেওয়া হয়েছে।

    শুক্রবার দুপুরে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সিলেট জেলা জামায়াতের ‘উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া

    নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে এ পরিসরে অর্জন দলটির জন্য প্রথম। তিনি দাবি করেন, এই নির্বাচনের মাধ্যমে জামায়াতের নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং দলটি প্রধান বিরোধী দলের অবস্থান পেয়েছে।

    তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি আসনে ১০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীদের পরাজিত করা হয়েছে, যা ইচ্ছাকৃত ছিল বলে তাঁর দাবি। কিছু ক্ষেত্রে ফল ঘোষণার পর ব্যবধান বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা

    জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে দলের বিরুদ্ধে অবস্থান নেয়নি। বিভিন্ন স্থানে সহায়তা চাওয়া হলে তারা সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হতাশ না হয়ে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

    স্থানীয় সরকার নির্বাচন ‘দ্বিতীয় লড়াই’

    শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনকে ‘দ্বিতীয় লড়াই’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো স্থান যেন খালি না থাকে—এমন প্রস্তুতি নিতে হবে। সমাজের গ্রহণযোগ্য, দেশপ্রেমিক ও সৎ ব্যক্তিদের স্থানীয় নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

    তাঁর ভাষ্য, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তির পদ নয়, বরংজ জনপ্রিয়তা, দেশপ্রেম ও স্বচ্ছতা—এই দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এভাবে জনগণকে ইতিবাচক কিছু দেওয়া সম্ভব হবে।

  • এপস্টিনের সঙ্গে দেখা হয়নি, কোনো তথ্য নেই: কংগ্রেসে হিলারি ক্লিনটনের জবানবন্দি

    এপস্টিনের সঙ্গে দেখা হয়নি, কোনো তথ্য নেই: কংগ্রেসে হিলারি ক্লিনটনের জবানবন্দি

    এপস্টিনের সঙ্গে দেখা হয়নি, কোনো তথ্য নেই: কংগ্রেসে হিলারি ক্লিনটনের জবানবন্দি

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেস কমিটির সামনে বলেছেন, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন–এর সঙ্গে তাঁর কখনো দেখা হয়েছে বলে মনে করতে পারেন না এবং এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দেওয়ার মতো কোনো তথ্য তাঁর কাছে নেই।

    নিউইয়র্কের চ্যাপাকুয়ায় প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে রুদ্ধদ্বার জবানবন্দি শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তিনি কখনো এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজে চড়েননি বা তাঁর দ্বীপ, বাড়ি কিংবা অফিসে যাননি।

    সাত ঘণ্টার জিজ্ঞাসাবাদ

    কমিটির সামনে প্রায় সাত ঘণ্টা উপস্থিত থাকার পর সাংবাদিকদের হিলারি বলেন, তাঁকে সারাদিন একই ধরনের প্রশ্ন করা হয়েছে। তদন্ত–সংক্রান্ত কিছু পরামর্শও তিনি দিয়েছেন, তবে বিস্তারিত জানাননি।

    জবানবন্দির শেষ পর্যায়ে তাঁকে ইউএফও ও ‘পিৎজাগেট’–সংক্রান্ত প্রশ্ন করা হয় বলে উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে ছড়িয়ে পড়া ওই ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয়েছিল, ওয়াশিংটন ডিসির একটি পিৎজা রেস্তোরাঁ তাঁর মাধ্যমে পরিচালিত শিশু যৌন চক্রের আস্তানা ছিল—যা ভিত্তিহীন বলে প্রমাণিত।

    রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অভিযোগ

    ২০১৬ সালের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ক্লিনটন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্ক থেকে জনদৃষ্টি সরাতে চাইছে।

    ২০১৯ সালে যৌন পাচার মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আত্মহত্যা করেন এপস্টিন।

    কমিটির চেয়ারম্যান জেমস কোমার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে এপস্টিন প্রসঙ্গে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নথিপত্র প্রকাশে স্বচ্ছতা দেখিয়েছেন। তিনি ট্রাম্পকে কমিটির সামনে হাজির করার প্রস্তাব নাকচ করেন।

    বিল ক্লিনটনের সাক্ষ্য

    হিলারির স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন-এরও কমিটির সামনে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। হিলারি জানান, ২০০৮ সালে দোষ স্বীকারের আগে এপস্টিনের সংস্পর্শে আসা অনেকেই তাঁর অপরাধ সম্পর্কে জানতেন না-এ কথা বিল ক্লিনটন সাক্ষ্যে বলবেন।

    তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পদ ছাড়ার পর ২০০০-এর দশকের শুরুতে বিল ক্লিনটন কয়েকবার এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ করেছিলেন। তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন এবং এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।

    ‘নিখোঁজ’ নথি নিয়ে বিতর্ক

    কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ এপস্টিন-সংক্রান্ত লাখো নথির কিছু অংশ গোপন রাখছে। তাঁর দাবি, এসব নথির মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে আনা একটি অভিযোগ-সংক্রান্ত তথ্যও থাকতে পারে।

    বিচার বিভাগ জানিয়েছে, কোনো নথি অনুচিতভাবে আটকে রাখা হয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে; উপযুক্ত মনে হলে প্রকাশ করা হবে।

    আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ট্রাম্পের বিরুদ্ধে এপস্টিন-সংক্রান্ত কোনো অপরাধমূলক অভিযোগ আনেনি। তবে ১৯৯০ ও ২০০০-এর দশকে ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সামাজিক যোগাযোগ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

    কমিটি জানিয়েছে, ক্লিনটন দম্পতির সাক্ষাৎকারের প্রতিলিপি ও ভিডিও প্রকাশ করা হবে। তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেও দাবি করেছেন জেমস কোমার।