Blog

  • ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস

    ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে-এমন জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। তারা স্পষ্ট করে জানিয়েছে, সাম্প্রতিক কোনো বক্তব্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়নি।

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের হাতে আরও কিছু শক্তিশালী সামরিক বিকল্প রয়েছে, যেগুলো এখনো প্রয়োগ করা হয়নি। তার এই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

    বিশেষ করে, কিছু পোস্টে দাবি করা হয়-ভ্যান্সের বক্তব্যে নাকি পারমাণবিক হামলার ইঙ্গিত রয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কড়া ভাষায় জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো আভাস “একেবারেই নেই”।

    হোয়াইট হাউস আরও অভিযোগ করে, একটি রাজনৈতিক অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারে-যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানানো হয়।

    এদিকে, আন্তর্জাতিক মহলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে উদ্বেগ থাকলেও, পারমাণবিক হামলার সম্ভাবনা আপাতত নাকচ করে পরিস্থিতি কিছুটা শান্ত করার বার্তা দিয়েছে ওয়াশিংটন।

  • ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা

    ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা

    বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী ছত্রবিলা তালতলা বিলে পূর্ব শত্রুতার জেরে কৃষকদের ৬ একর জমির তরমুজ সম্পূর্ণ কুপিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি করেছে।এ ব্যাপারে ভুক্তভোগী তরমুজ চাষী মোঃ নূর আলম গোলদার ও মোঃ মোশারফ শেখ বাদী হয়ে পরদিন সোমবার বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কল্যানশ্রী এলাকার ছত্রবিলা তালতলা বিলে নূর আলমের ৪একর, মোশারফ শেখের ১ একর ও রফিক শেকের ১একর জমিতে তরমুজের চাষ করছিল। বর্তমানে প্রতিটি গাছে প্রায় ১ থেকে ২ কেজি করে তরমুজের ফল ধরেছিল।

    গত রবিবার মধ্য রাতে উক্ত তিন ব্যক্তির তরমুজ ক্ষেতের সকল তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সম্পূর্ণ তরমুজ নষ্ট করে ফেলে। এতে ৩ জন তরমুজ চাষীর প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন লিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীত বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে হতভম্ব হয়েছে।

    এ বিষয়ে বারোবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই তদন্ত পূর্ব ঘটনা প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

  •  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই

     বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই

    মার্চের শুরু থেকে দেশে আর শীতের প্রভাব ছিল না। এদিকে দিন বাড়ার সঙ্গে বেড়েছে তাপমাত্রা, তীব্র গরম। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে কালিয়াকৈর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা যায় ঘনঘন লোডশেডিং। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানি নিয়ে শঙ্কার মধ্যে ঘনঘন লোডশেডিং বাড়তি মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে জনভোগান্তিও বাড়তে পারে।

    আজ সোমবার সারা দিনেও বিদ্যুতের চাহিদা সাড়ে ১৪ হাজার মেগাওয়াটে ওঠার সময় প্রায় ৭০০ মেগাওয়াট লোডশেডিং দেখা দেয়। আগের রাতে ঢাকা ও গাজীপুর বেশ কয়েকবার ঘনঘন লোডশেডিংয়ের এখন নিত্য সঙ্গী ।

    সন্ধ্যা ৬টায় দেখা যায়, সারা দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছে গেছে। সেই সময় উৎপাদনও ১৪ হাজার মেগাওয়াট ছুঁয়েছে। এই সময় গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ১৪৬ মেগাওয়াট, তরল জ্বালানি থেকে ২২৬৪ মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৬৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। চাহিদার বাকি বিদ্যুৎ আসে আদানি পাওয়ার ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন উৎস থেকে।

    পেট্রোবাংলার অপারেশন বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানান, গরমের মৌসুম শুরু হওয়ায় এপ্রিল মাসে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের বরাদ্দ বাড়ানো হয়েছে। মার্চে বিদ্যুৎকেন্দ্রের জন্য দৈনিক ৮২০ মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ ছিল, এপ্রিলে সেই চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ মিলিয়ন ঘনফুট।

    জানা গেছে, গত মার্চ মাসের অধিকাংশ সময়জুড়ে দেশে কোনো ঘনঘন লোডশেডিং এতোটা ছিল না। ৩০ মার্চ থেকে দিনে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট লোডশেডিং দেখা দেয়। ২ এপ্রিল সেটা ৫০০ মেগাওয়াটের ধাপ অতিক্রম করে। এই সময় গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও ঘনঘন লোডশেডিং দেখা দেয়।

    এদিকে ইরান যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি তেলের সংকটের কারণে সরকার ইতিমধ্যে সাশ্রয়ী কর্মসূচি শুরু করেছে। চলতি বছর বিদ্যুতের দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট চাহিদা হিসাব করে সেখান থেকে ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করার কথা ভাবছে সরকার। সে জন্য আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখা, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালানো, সব অফিস ভবন, বিপণিবিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করা।

    এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ির জন্য জ্বালানি তেলের মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

  • ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

    ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

    ভূরুঙ্গামারীতে ২০২২ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত|

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সুধী সমাজের প্রতিনিধি নিজাম উদ্দিন ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, শিক্ষার্থী আদিবা আহসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ|

    জানাগেছে, ২০২২ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িকভাবে বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট ৭ শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল না করার দাবিতে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|
    বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অনিয়মের সঙ্গে জড়িতদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে| তাঁরা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান| মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন| স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মচারীরা যেন ভবিষ্যতে কোনোভাবেই বিদ্যালয়ে যোগদান করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়|
    উল্লেখ্য ২০২২ সালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ৬টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে হাতেনাতে আটক করা হয় এবং লুৎফর রহমানসহ ৭জন শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়| পরবর্তীতে আদালত ১৪ জন স্বাক্ষীর মধ্যে ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আসামীদের বেকসুর খালাস দেন| পরে ১০ ফেব্রুয়ারী ২০২৬ রাষ্ট্র পক্ষ এ রায়ের বিরুদ্ধে কুড়িগ্রাম দায়রা জজ আদালতে আপিল করেন| মামলা চলমান থাকা সত্বেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের নির্দেশ দেয়| এরই প্রেক্ষিতে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়|

  • জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ

    জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ

    জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজার ইজারা প্রদানে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র বিরুদ্ধে।

    ইজারার শর্ত অনুযায়ী সরকারি কোষাগাড়ে নিধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে সমুদয় অর্থ জমা না দিলেও ইউএনও নিয়ম বহির্ভূতভাবে ইজারা বহাল রেখেছেন বলেও অভিযোগ উঠেছে।

    সরেজমিনে জানা গেছে, গত ১৩ জানুয়ারী দরপত্র আহবান করা হয় ও দাপ্তরিক যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ ফেব্রুয়ারী দরদাতাগনের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা হিসাবে (৪৭ লাখ ৩৩ হাজার টাকাসহ ২৫% ট্যাক্সও ভ্যাট মিলিয়ে সর্বমোট ৫৯ লাখ টাকারও বেশী। ) চুরান্ত হন আনিসুল হক চৌধূরী। তাকে ১২টি শর্ত সাপেক্ষে ইজারা প্রদান করা হয়। এর মধ্যে দরপত্রের ৪ নম্বর ধারায় বলা হয়েছে, ,‘ যার দরপত্র গৃহিত হবে ,দরপত্র সংবাদ অবহিত হওয়ার ৭ কার্য দিবসের মধ্যে একই সঙ্গে ইজারার সমুদয় অর্থ পরিশোধ করতে হবে, তা না হলে ইজারাপ্রাপ্ত ব্যাক্তির জামানত বাজেয়াপ্ত সহ তার ইজারা বাতিল হবে এবং পূন:রায় ইজারা কার্যক্রম গ্রহন করা হবে।

    ঘটনার সত্যতা স্বীকার করে হাটের ইজারা প্রাপ্ত আনিসুল হক চৌধূরী বলেন, এরই মধ্যে অর্থেকেরও বেশী টাকা জমা দিয়ে সময় চেয়েছি। এতে ইজারার ৪ নম্বর শর্ত ভঙ্গ করা হয়েছে কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করলে আনিসুল হক চৌধুরী বলেন, ইউএনও স্যার তা অনুমোদন করেছেন। অবশিষ্ট টাকা অল্প সময়ের মধ্যে পরিশোধ করব।

    ইজারার শর্ত অনুযায়ী ৭ কার্যদিবসের মধ্যে ইজারার সমুদয় অর্থ পরিশোধ না করায় ইজারাপ্রাপ্ত আনিসুল হক চৌধূরীর ইজারাটি ইরেতমধ্যেই বাতিল হওয়ার কথা ধাকলেও তা না হওয়াই ক্ষুব্ধ দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মোলামগাড়িহাটের বাসিন্দা আব্দুল করিমসহ স্থানীয়রা। আব্দুল করিম ছাড়াও একই এলাকার ফিরোজ আহম্মেদ, রেজ্জাকুল ইসলামসহ এলাকাবাসী জানান, ইউএনও ক্ষমতার অপব্যবহার করে এখনো আনিসুল হক চৌধূরীর ইজারা বাতিল করেননি। তার ইজারা বাতিল না হওয়ায় আজ আদালতে মামলা করেছি বলেও জানান আব্দুল করিমের ভাতিজা সাজ্জাদুল হক।

    বাদী পক্ষের আইনজীবী নাফিউজ্জামান তালুকদার ডলার বলেন, সাজ্জাদুল হক বাদী হয়ে জয়পুরহাট যুগ্ন জেলেও দায়রা জোজ আদালতে মামলা করেছেন, আদালত পরবর্তী শুনানের জন্য মামলাটি গ্রহণ করেছেন।

    এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, এ ব্যাপারে মোবাইল ফোনে কোন মন্তব্য করতে রাজি নয়।

    জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

  • ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত

    ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত

    ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে একটি মার্কিন সামরিক পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারের সময় এ ঘটনা ঘটে।

    ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। একইসঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমেও ভূপাতিত বিমান ও হেলিকপ্টারের ফুটেজ সম্প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

    ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের উদ্ধার অভিযানের সময় তাদের আক্রমণাত্মক বিমানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেগুলো ধ্বংস করা হয়।

    এই ঘটনাকে বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল বলা হলেও সাম্প্রতিক এ ধরনের অভিযানের মাধ্যমে সেই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

    অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে বলে বিশ্লেষকদের মত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন।

  • এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

    এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

    ‎ঢাকার সাভারে দীর্ঘদিন ধরে জমি দখল, মারধর, মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ ফারুক হোসেন (৫০) নামে এক চতুর প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ‎এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ সুপারের দৃঢ় ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।

    ‎জানা গেছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার সরাসরি তদারকিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর পাঁচ আনী এলাকার মোঃ মাইনুদ্দিনের ছেলে।

  • সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

    সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

    হবিগঞ্জের লাখাই উপজেলার হাওড়ে হয়ে গেল সুর্বণ -৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মিরপুর মাদনা হাওড়ে কৃষক দেব দুলাল রায় মাস্টার বাবুর জমিতে সুপ্রীম সীড কোম্পানির নিজস্ব উদ্ভাবিত অল্প দিনের ধান সুর্বণ -৫ এর মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুর্বণ -৫ জাতের ধানটি বীজ বপন থেকে কাটা পর্যন্ত মাত্র ১৩৪ দিন সময় লাগে। জাতটি বিএলবি ও ব্লাস্ট রোগ সহনশীল ।

    সুর্বণ -৫ জাতের ধানটি চৈত্র মাসেই ব্রি ধান ২৮ এর আগেই কাটা যায়। উক্ত মেগা মাঠ দিবসে সভাপতিত্ব করেন ইউনুস মিয়া, হবিগঞ্জ রিজিওন এর রিজিওনাল ম্যানেজার রমজান আলী এর সঞ্চালনায়। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির ঢাকা হেড অফিস থেকে আগত ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজ উল্ল্যাহ্ ও রির্চাস কো অর্ডিনেটর কৃষিবিদ আসিফ উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া জগন্নাথপুর জোন এর জোনাল ম্যানেজার মাসুদ আলম, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ প্রমূখ । সভায় বক্তারা বলেন যেহেতু সুর্বণ -৫ জাতের ধান টি আগাম এবং বিএলবি ও ব্লাস্ট রোগ প্রতিরোধী তাই কৃষকেরা নিসন্দেহে চাষ করতে পারেন। এই জাতের ধান টি হাওরে আগাম বন্যা হাত থেকে কৃষকদের রক্ষা করবে।

    এই জাতের ধানের ভাত থেকে সুস্বাদু ঝরঝরে। তাই সুর্বণ -৫ জাতের ধান টি হাওরে আগামী দিনে আরো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। কৃষক বাবু দেব দুলাল রায় বলেন সুর্বণ -৫ জাতের ধান চাষ করে আমি খুবেই খুশী কারন ধান আগাম বন্যার আগেই কাটা যাবে। কোন ধরনের রোগ বালাই নেই। যেখানে অন্য ধানে রোগ বালাই অনেক বেশী। হাওরে শ্রমিক পাওয়া খুবেই কষ্ট সাধ্য বিষয় ধানটি আগাম পাকায় শ্রমিক পাওয়া যাবে এবং শ্রমিকের মজুরী কম লাগবে। তাই আমি আগামীতে এই ধান আরো বেশী চাষ করব। এরপর আর অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

  • প্রিস্টিনায় কেএফওআর সদরদপ্তরে বৈঠক, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা

    প্রিস্টিনায় কেএফওআর সদরদপ্তরে বৈঠক, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা

    ন্যাটো নেতৃত্বাধীন কসোভো ফোর্স (কেএফওআর)-এর কমান্ডার মেজর জেনারেল ওজকান উলুতাস প্রিস্টিনার ক্যাম্প ফিল্ম সিটিতে অবস্থিত কেএফওআর সদরদপ্তরে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান গ্রোনবেক-জেনসেনের সঙ্গে বৈঠক করেছেন।

    বৈঠকে কসোভো অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কেএফওআর কমান্ডার অঞ্চলে বসবাসরত সকল মানুষের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    মেজর জেনারেল উলুতাস কেএফওআর মিশনে ডেনমার্কের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

    উল্লেখ্য, ১৯৯৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১২৪৪ অনুযায়ী কেএফওআর তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি কসোভোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সকলের অবাধ চলাচল বজায় রাখতে নিরপেক্ষভাবে কাজ করছে।

    এছাড়া কেএফওআর কসোভো পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের আইনের শাসন বিষয়ক মিশন (ইউলেক্স)-এর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

  • বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি ষ্টাফ টকস (AST) ২০২৬ এর সফল সমাপ্তি

    বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি ষ্টাফ টকস (AST) ২০২৬ এর সফল সমাপ্তি

    ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৩০ মার্চ ২০২৬ হতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ০৪ দিনব্যাপী বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি স্টাফ টকস (AST) ২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

     

    বাংলাদেশের পক্ষে আলোচনায় ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল। তুরস্কের পক্ষে অংশগ্রহণকারী ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরস্কের হেড অব মিলিটারি রিলেশন্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের কর্নেল কাদের ওজিউরেক।